ফেসবুক আর COD সেলারদের জন্য, বাংলাদেশে বানানো

সব অর্ডার। সব কুরিয়ার।
এক প্যানেলেই সামলান।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ওয়েবসাইটের অর্ডার এক জায়গায়। কনফার্ম করুন, কুরিয়ারে পাঠান, আর দেখুন কোনটা আসলেই পৌঁছাল।

৪
কুরিয়ার ইন্টিগ্রেশন
২
বাংলা আর ইংরেজি
১
অর্ডারের জন্য একটাই প্যানেল

আপনি যে কুরিয়ার আর চ্যানেল ব্যবহার করেন, সেগুলোর সাথেই কাজ করে

অ্যাকাউন্ট আপনার, রেট আপনার, ডেটাও আপনার। কিছু বদলাতে হবে না।

  • Pathao
  • Steadfast
  • RedX
  • Carrybee

01যা যা পাবেন

COD-তে বিক্রি করেন? তাহলে যা যা লাগে, সব এখানে।

স্প্রেডশিট আর আলাদা আলাদা কুরিয়ার পোর্টাল ছেড়ে একটা প্যানেলে আসুন, যেখানে আপনার পুরো টিম একসাথে কাজ করতে পারবে।

01

সব অর্ডার, এক তালিকায়

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট বা ফোন, যেখান থেকেই আসুক, অর্ডার একই তালিকায় ওঠে। কোনটা পেন্ডিং, কোনটা ডেলিভার্ড, এক নজরেই বোঝা যায়।

02

কুরিয়ার বুক, ঠিকানা আবার না লিখেই

প্যানেল থেকেই Pathao, Steadfast বা RedX-এ পাঠিয়ে দিন। ঠিকানা আগে থেকেই বসানো থাকে, ট্র্যাকিংও এখানেই দেখতে পাবেন।

03

পাঠানোর আগে কনফার্ম

টিম কল লিস্ট ধরে কল করে, কী কথা হলো লিখে রাখে। শুধু কনফার্ম হওয়া অর্ডারই কুরিয়ারে যায়, তাই ভুয়া অর্ডার আর রিটার্ন কমে।

04

স্টকে যা আছে, হিসাবেও তা-ই

প্রোডাক্ট, ভ্যারিয়েন্ট আর কত পিস আছে, সব দেখা যায়। স্টক শেষ হওয়ার আগেই খবর পাবেন, বেচে ফেলার পরে নয়।

05

কাস্টমারকে চিনুন

কোন কাস্টমার আগে কী কিনেছেন, কতবার ফেরত দিয়েছেন, কী নোট আছে, সব এক নজরে। নিয়মিত ক্রেতা আর ঝামেলার ঠিকানা সহজেই চোখে পড়ে।

06

হিসাব হাতে গুনতে হয় না

দিনের বিক্রি, ডেলিভারি আর রিটার্নের হার, কোন সোর্স বা কোন স্টাফ কেমন করছে, সব এক জায়গায়। মাস শেষে বসে বসে গুনতে হবে না।

07

যার কাজ, তার ততটুকুই অ্যাক্সেস

এজেন্ট, প্যাকার, ম্যানেজার, সবাই শুধু নিজের কাজের অংশটুকু দেখবে। কোন অর্ডারে কে কী বদলেছে, সেটাও দেখা যাবে।

08

একই কাজ বারবার করতে হয় না

সোর্স অনুযায়ী ট্যাগ, ডুপ্লিকেট অর্ডার ধরা, স্ট্যাটাস বদলানো, এসব নিজে নিজেই হয়ে যায়। টিম তখন কাস্টমারের সাথে কথা বলার সময় পায়।

02কীভাবে কাজ করে

প্রথম মেসেজ থেকে ডেলিভারি পর্যন্ত।

একজন কাস্টমারের সব তথ্য একই জায়গায় থাকে। কপি-পেস্ট করতে হয় না, “এটা কোন অর্ডার ছিল?” বলে খুঁজতেও হয় না।

  1. 01

    অর্ডার আসে

    ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট বা ফোন, যেখান থেকেই আসুক, অর্ডার একই তালিকায় জমা হয়।

  2. 02

    কনফার্ম

    টিম কল করে ঠিকানা মিলিয়ে নেয়। অর্ডার ঠিক থাকলে কনফার্ম, না হলে ডেলিভারির খরচ হওয়ার আগেই বাতিল।

  3. 03

    প্যাক

    এক স্ক্রিন থেকেই পিক, প্যাক আর লেবেল প্রিন্ট। স্টক নিজে থেকেই কমে যায়।

  4. 04

    কুরিয়ারে পাঠান

    Pathao, Steadfast, RedX বা নিজের 3PL, যেটাতে ইচ্ছা বুক করুন। ঠিকানা আগে থেকেই বসানো থাকে।

  5. 05

    ট্র্যাক

    প্রতিটা পার্সেল কোথায় আছে দেখুন, রিটার্ন সামলান, আর COD-র কত টাকা হাতে এল, তার হিসাব রাখুন।

  6. 06

    বুঝে নিন

    কোন সোর্স, কোন প্রোডাক্ট আর কোন কুরিয়ারের অর্ডার সত্যিই পৌঁছায়, সেটা দেখুন। যেটা পৌঁছায় না, সেটা ঠিক করুন।

03প্যানেলের ভেতরে

আপনার টিম রোজ যা দেখবে, ভেতরটা এমনই।

কোন কুরিয়ার ভালো করছে, কোন অর্ডারে কল বাকি, কোন প্রোডাক্ট ফুরিয়ে আসছে, এসব প্রশ্নের উত্তর একেকটা স্ক্রিনেই পাওয়া যায়।

Aকুরিয়ার ও ডেলিভারি

পার্সেল এখন কোথায়, এক নজরেই দেখুন।

ডেলিভারি আর রিটার্নের হার দেখে কুরিয়ার তুলনা করুন, এক স্ক্রিন থেকে বুক করুন, আর যখন ইচ্ছা পার্টনার বদলান। ডেটা আপনার কাছেই থাকে।

  • এক স্ক্রিন থেকে বুক আর ট্র্যাক
  • কনফার্ম হওয়া অর্ডার একসাথে পাঠান
  • COD আর রিটার্নের পরিষ্কার হিসাব
৭ দিনের ট্রায়াল নিন

Bকনফার্মেশন ও ফ্রড কন্ট্রোল

ভুয়া অর্ডার কম যাক, লাভ বেশি থাক।

প্রতিটা অর্ডারের সাথে কলের অবস্থা, নোট আর কাস্টমারের আগের ইতিহাস থাকে। টিম তাই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, নিশ্চিন্তে পাঠাতে পারে।

  • প্রতিটা অর্ডারে কলের ফলাফল আর নোট
  • যে কাস্টমার বারবার ফেরত দেন, তার জন্য সতর্কতা
  • ডুপ্লিকেট অর্ডার নিজে থেকেই ধরা পড়ে
৭ দিনের ট্রায়াল নিন

Cইনভেন্টরি ও স্টক

যা স্টকে নেই, তা আর বিক্রি হবে না।

প্রতিটা কনফার্ম অর্ডারের সাথে প্রোডাক্ট আর স্টক মিলে যায়। বেশি বিক্রি হয়ে যাওয়ার আগেই লো-স্টকের খবর পাবেন।

  • প্রতিটা প্রোডাক্ট আর ভ্যারিয়েন্টের স্টক
  • লো-স্টক অ্যালার্ট
  • কনফার্ম করলেই সেই স্টক আলাদা করে ধরা থাকে
৭ দিনের ট্রায়াল নিন

03কমান্ড সেন্টার

সব এক সিস্টেমে, তাই হিসাব সবসময় মেলে।

অর্ডার, কল, স্টক আর কুরিয়ার, সবকিছু একই ডেটায়। স্প্রেডশিট মেলানোর সময়টা বাঁচিয়ে সিদ্ধান্ত নিতে মন দিন।

  • আজ কী হচ্ছে, লাইভ দেখুন এক জায়গায়
  • ডেলিভারি আর COD-র হিসাব সবসময় নতুন
  • এক্সপোর্ট করে হাতে মেলানোর ঝামেলা নেই

04সোজা কথা

স্প্রেডশিট আর পোর্টাল, নাকি এক প্যানেল?

স্প্রেডশিট আর কুরিয়ার পোর্টাল নিজের কাজে ভালোই, কিন্তু প্রতিটা শুধু একটুখানি অংশ সামলায়। OrderPanel Pro পুরো পথটা জুড়ে দেয়।

বিষয়স্প্রেডশিট ও কুরিয়ার পোর্টালOrderPanel Pro
অর্ডার নেওয়ামেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর খাতা থেকে হাতে তোলাসোর্স যা-ই হোক, তালিকা একটাই
কনফার্মেশনকলের নোট কাগজে বা নিজের ফোনেকলে কী হলো, অর্ডারের সাথেই সেভ থাকে
কুরিয়ার বুকিংপ্রতিটা পোর্টালে একই ঠিকানা আবার লেখাএক স্ক্রিন থেকে বুক আর ট্র্যাক
ইনভেন্টরিআলাদা করে গোনা, প্রায়ই ভুলপ্রতিটা অর্ডারের সাথে লাইভ স্টক
রিপোর্টমাস শেষে হাতে গুনে বের করতে হয়ডেলিভারি, রিটার্ন আর সোর্সের হিসাব সাথে সাথে
টিমসবার একই লগইন, কে কী করল বোঝার উপায় নেইরোল, পারমিশন আর কাজের ইতিহাস

স্প্রেডশিটই যথেষ্ট, যদি…

  • অর্ডার এত কম যে হাতে ট্র্যাক করা সহজ
  • একজনই শুরু থেকে শেষ পর্যন্ত সব অর্ডার দেখেন
  • আপনি শুধু একটা চ্যানেলেই বিক্রি করেন

OrderPanel Pro কাজে আসবে, যদি…

  • কয়েকটা চ্যানেল থেকে অর্ডার আসে আর সব এক তালিকায় চান
  • কনফার্মেশন কলটা কেমন হলো, তার উপরই আপনার রিটার্ন নির্ভর করে
  • নিজের পছন্দের কুরিয়ার আর লাভের পরিষ্কার হিসাব চান
৭ দিনের ট্রায়াল নিন

05ইন্টিগ্রেশন

আপনি যা ব্যবহার করেন, তার সাথেই কাজ করে।

নিজের কুরিয়ার অ্যাকাউন্ট আর সেলস চ্যানেল যোগ করে নিন। নতুন ইন্টিগ্রেশন আমরা একটা একটা করে আনছি।

কুরিয়ার৪ চালু
  • Pathaoচালু
  • Steadfastচালু
  • RedXচালু
  • Carrybeeচালু
সেলস চ্যানেল৩ চালু · ২ শীঘ্রই
  • ফেসবুক পেজচালু
  • হোয়াটসঅ্যাপচালু
  • WooCommerceচালু
  • Shopifyশীঘ্রই
  • কাস্টম ওয়েবসাইট / APIশীঘ্রই
অন্য কিছু ব্যবহার করেন?

ট্রায়াল শুরু করে জানান, কোন কুরিয়ার বা চ্যানেল লাগবে। সেলাররা যেটা বেশি চান, সেটা আগে আনি।

৭ দিনের ট্রায়াল নিন

06প্রশ্নোত্তর

সেলাররা সবার আগে যা জানতে চান

সেটআপ কীভাবে হয়
  1. কী বিক্রি করেন আর কোথায় বিক্রি করেন, জানান
  2. আমরা কুরিয়ার যুক্ত করে দিই, প্রোডাক্টও তুলে দিই
  3. আপনার টিম অর্ডার নেওয়া শুরু করে, সাধারণত একদিনের মধ্যেই

৭ দিনের ট্রায়ালে কার্ড লাগবে না।

OrderPanel Pro কাদের জন্য?

বাংলাদেশের অনলাইন সেলার আর ব্র্যান্ডের জন্য, বিশেষ করে যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা নিজের ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করেন। অর্ডার একাধিক মানুষ মিলে সামলালে তো আরও কাজে লাগবে।

আমাকে কি কুরিয়ার বদলাতে হবে?

না। এখন যে কুরিয়ার ব্যবহার করছেন, সেই অ্যাকাউন্টগুলোই যুক্ত করুন। কাজ আগের মতোই চলবে, আর ইচ্ছা হলে যেকোনো সময় নতুন কুরিয়ার যোগ করতে বা বদলাতে পারবেন।

আমার টিমও কি ব্যবহার করতে পারবে?

অবশ্যই। এজেন্ট, প্যাকার বা ম্যানেজার যোগ করুন, আর ঠিক করে দিন কে কী দেখতে আর করতে পারবে।

সেটআপ করতে কতদিন লাগে?

সাধারণত একদিনের মধ্যেই অর্ডার নেওয়া শুরু করা যায়। প্রোডাক্ট, কুরিয়ার আর টিম সেটআপের সময় আমরা সাথে থাকি।

খরচ কেমন পড়বে?

এটা নির্ভর করে আপনার মাসে কত অর্ডার আসে, তার উপর। আগে ৭ দিন ফ্রিতে চালিয়ে দেখুন। কার্ড লাগবে না, কোনো চাপও নেই। তারপর আপনার জন্য কোন প্ল্যান ঠিক হবে, আমরা বলে দেব।

আমার ডেটা কি নিরাপদ?

আপনার ব্যবসার ডেটা নিরাপদে রাখা হয়, আর রোল দিয়ে ঠিক করা যায় কে কী দেখবে। দরকার হলে যেকোনো সময় ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন।

সাত দিন। পুরো প্যানেল।
নিজের অর্ডার, কুরিয়ার আর টিম নিয়েই দেখুন।

অ্যাকাউন্ট খুলুন, আপনার কুরিয়ারগুলো যুক্ত করুন, তারপর এক সপ্তাহ OrderPanel Pro-তে কাজ চালান। কার্ড লাগবে না, পছন্দ না হলে বন্ধ করে দিন।

  • ৭ দিনের পুরো অ্যাক্সেস
  • সেটআপে আমাদের টিম সাথে থাকে
  • কুরিয়ার বদলাতে হবে না